ExamGrid
মেডিকেল · ভার্সিটি ভর্তি প্রস্তুতি

পরীক্ষার দিন পর্যন্ত,
পুরো ExamGrid তোমার।

প্রতিদিন ২৫ প্রশ্নের ডেইলি এক্সাম, প্রতিটা উত্তরের ব্যাখ্যা, সবগুলো মক টেস্ট আর প্রতিদিন ৫টা গেম। একবার কিনলেই চলবে ভর্তি পরীক্ষা পর্যন্ত।

ডেইলি এক্সাম · মেডিকেল
প্রশ্ন ৭ / ২৫
রিভিউ

মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

Aঅগ্ন্যাশয়তোমার উত্তর২২%
Bযকৃৎ৬৪%
Cথাইরয়েড৯%
Dপিটুইটারি৫%
কেন তোমার উত্তর ভুল

অগ্ন্যাশয় সবচেয়ে বড় মিশ্র গ্রন্থি, কিন্তু সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। ওজন প্রায় দেড় কেজি।

২৫টা
প্রশ্ন প্রতিদিনের ডেইলি এক্সামে
৫টা
গেম প্রতিদিন, পাঁচ বিষয়ে
৪ রকম
ব্যাখ্যা, প্রতিটা অপশনের জন্য
০টা
বিজ্ঞাপন, কারও জন্যই না
প্যাক

তোমার প্যাক বেছে নাও

প্যাকে যা আছে

একটা প্যাকে যা যা খুলে যায়

ফ্রি দিয়ে শুরু করা যায়। প্যাক নিলে প্রতিটা দিন আরও কাজে লাগে।

প্রতিটা উত্তরের ব্যাখ্যা

শুধু সঠিক উত্তর না। তুমি যেটা বেছেছ, সেটা কেন ভুল, সেটাও। চারটা অপশনের প্রতিটার জন্য আলাদা ব্যাখ্যা।

A
কেন ভুল
B
কেন সঠিক
C
কেন ভুল
D
কেন ভুল

প্রতিদিন ২৫ প্রশ্ন

প্রথম ১০টা সবার সাথে একই লিডারবোর্ডে। বাকি ১৫টা শুধু প্যাকে, আরও গভীরে যাওয়ার জন্য।

ফ্রি ১০ প্যাকে আরও ১৫

সবগুলো মক টেস্ট

আসল পরীক্ষার মতো সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ। ফ্রিতে শুধু ১০০ প্রশ্নের পেপারগুলো।

27:40
বাকি সময়

প্রতিদিন ৫টা গেম

র‍্যাপিড ফায়ার, সত্য-মিথ্যা, লাইটনিং ল্যাডার, মেমোরি ফ্ল্যাশ। খেলতে খেলতে পড়া।

জীববিজ্ঞানরসায়নপদার্থবিজ্ঞানইংরেজিসাধারণ জ্ঞান

টপ ১০০ আর তোমার কলেজ

পুরো লিডারবোর্ড দেখা যাবে, সাথে তোমার কলেজ আর জেলার আলাদা বোর্ড।

#১
#২
#১২তুমি

ভুল থেকেই প্র্যাকটিস

তোমার প্রতিটা ভুল জমা থাকে, সেগুলো দিয়েই নতুন প্র্যাকটিস। আর মিস করা যেকোনো পরীক্ষা পরে আবার দেওয়া যায়।

২৪টা ভুল জমা আছে→২৪টা প্রশ্নের প্র্যাকটিস
তুলনা

ফ্রি আর প্যাকের পার্থক্য

ফিচার
ফ্রি
প্যাক
ডেইলি এক্সাম
১০ প্রশ্ন
২৫ প্রশ্ন
ব্যাখ্যা
শুধু ফলাফল
প্রতিটা উত্তরের, আর তোমার উত্তর কেন ভুল
মক টেস্ট
১০০ প্রশ্নের পেপারগুলো
সবগুলো
দৈনিক গেম
দিনে ২টা
৫টাই
অধ্যায়ের প্র্যাকটিস
দিনে ১টা, ১০ প্রশ্নের সেটে
২৫ প্রশ্নের সেট, ব্যাখ্যাসহ
লিডারবোর্ড
টপ ১০
টপ ১০০, কলেজ আর জেলা
মিস করা পরীক্ষা আর ভুলের প্র্যাকটিস
স্ট্রিক আর অগ্রগতি
বিজ্ঞাপন
নেই
নেই
কীভাবে কিনবে

তিন ধাপে প্যাক চালু

কোনো কার্ড লাগবে না। শুধু বিকাশ।

  1. ১

    সাইন ইন করো

    ‘কিনে নাও’ চাপো, তারপর অ্যাপে যে অ্যাকাউন্ট দিয়ে ঢোকো, সেটা দিয়েই সাইন ইন করো।

  2. ২

    বিকাশে টাকা পাঠাও

    পেজে আমাদের বিকাশ নম্বর আর টাকার পরিমাণ দেখাবে। ঠিক সেই পরিমাণ পাঠাও।

  3. ৩

    TrxID জমা দাও

    বিকাশের মেসেজের TrxID লিখে জমা দাও। আমরা মিলিয়ে দেখলেই অ্যাপে প্যাক চালু হয়ে যাবে।

প্রশ্ন-উত্তর

যা জানতে চাও

নতুন অ্যাকাউন্ট খুলতে হবে?

না। অ্যাপে যে অ্যাকাউন্ট দিয়ে ঢোকো, এখানেও সেটা দিয়েই সাইন ইন করো। প্যাক চালু হবে সেই অ্যাকাউন্টে, অ্যাপের ভেতরে।

প্যাক কবে শেষ হবে?

প্যাকে লেখা তারিখে: মেডিকেল প্যাক ৪ ডিসেম্বর, ভার্সিটি প্যাক আর মেডিকেল + ভার্সিটি ১২ ডিসেম্বর। যেদিনই কেনো, দাম একই।

চালু হতে কতক্ষণ লাগে?

প্রতিটা পেমেন্ট আমরা বিকাশ স্টেটমেন্টের সাথে নিজে মিলিয়ে দেখি। ‘আমার প্যাক’ পেজে তোমারটা কোন অবস্থায় আছে দেখতে পাবে, আর অনুমোদন হলেই অ্যাপে চালু হয়ে যাবে।

নগদ, রকেট বা কার্ডে দেওয়া যাবে?

এখনো না। আপাতত শুধু বিকাশ।

প্রতি মাসে টাকা কাটবে?

না। প্যাক একবারের কেনা, শেষ তারিখে নিজে থেকেই শেষ হয়ে যায়। আর কোনো টাকা কাটা হয় না।

কোনগুলো ফ্রি থাকবে?

দুই ট্র্যাকেই ১০ প্রশ্নের ডেইলি এক্সাম, স্ট্রিক, দিনে ২টা গেম, দিনে ১টা অধ্যায়ের প্র্যাকটিস, লিডারবোর্ডের টপ ১০ আর ১০০ প্রশ্নের মক টেস্টগুলো। আর বিজ্ঞাপন নেই, কারও জন্যই।

পেমেন্টে কোনো সমস্যা হয়েছে?

TrxID সহ আমাদের ইমেইল করো: examgrid.official@gmail.com। আমরা দেখে দেবো।

প্রতিভা না, প্রতিদিনের অভ্যাস।

প্রতিদিন একটু একটু করে, ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত। শুরু করো আজই।